1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর-গাজীপুর সংবাদ  কাপাসিয়া ৫ শত লিটার চুলাই মদসহ নারী ও পুরুষ সদস্য গ্রেফতার-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  মির্জাপুরে ভূমি বিরোধে অসহায় পরিবার জিম্মিদশায়, থানায় জিডি-গাজীপুর সংবাদ  ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-তে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগষ্ট শনিবার-গাজীপুর সংবাদ  ছাতকে গোবিনগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও মোঃ মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  *এলাকায় উত্তেজনা বিরাজ করছে* ছাতকে পাওনা টাকা নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত-৮ জন-গাজীপুর সংবাদ  ছাতকে আলীগঞ্জ বাজারে সাবেক মেম্বার আব্দুন নুরের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা নীলা ১ম স্হান করেছে-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও অর্ণব ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নিরব ইসলাম (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত দেবারু মোহাম্মদের ছেলে। অপর নিহত অর্ণব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল জিয়াবাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। আহত নিরব ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর ব্যাংরোল এলাকায় যাচ্ছিলেন নিরব ও অর্ণব। পথে নেংড়ীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময়

বৃদ্ধ আবুল হোসেনকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।একটি মোটরসাইকেলের বেপরোয়া ধাক্কায় মুহূর্তেই থেমে গেল দুটি প্রাণের স্পন্দন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেংড়ীরহাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com