1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
Så får du ut det mesta av din välkomstbonus på internationella casinon রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত-গাজীপুর সংবাদ  হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে  ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্রহী-গাজীপুর সংবাদ Kasyna bez weryfikacji: najlepsze gry i funkcje 2026 roku Magyar Online Casino kezdőknek: hogyan érdemes kihasználni a VIP programot? বীর প্রতাপ রায় জিপিএ-৫  পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্রহী-গাজীপুর সংবাদ  ছাতকে ২ দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ইপসা স্মার্ট প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের ‘জলবায়ু সহনশীলতা ও আরইসিপি” প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনতার ঢল, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান-গাজীপুর সংবাদ  E-sports dünyasında Mostbet: ən son oyunlar və mükafatlar

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্যসম্পদের সুরক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, হাওরের মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার, নিষিদ্ধ জাল ব্যবহার ও মাছের প্রজননক্ষেত্র ধ্বংস বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবীসহ স্থানীয় জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, “মাছের উৎপাদন বাড়লে সমৃদ্ধ হবে মৎস্যজীবীর পরিবার, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি—আর এগিয়ে যাবে স্বনির্ভর বাংলাদেশ।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক,সঞ্চালনায় উপজেলা মৎস কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান,বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া,যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব মুন্না, ছাত্র সমন্বয়ক রাহুল ছাত্রদল নেতা ওসি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com