1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।-গাজীপুর সংবাদ  প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যেই গলাচিপায় হাবিব হোটেলে হামলা-ভাঙচুর-গাজীপুর সংবাদ  ছাতকে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  বিএম কলেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রনেতা মোঃতাওহীদুল ইসলামের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন…-গাজীপুর সংবাদ  Why UK players trust expert reviews: uncovering the best online casinos for 2026 ভাণ্ডারিয়ায় রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত-গাজীপুর সংবাদ  নরসিংদীতে জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে পাইকারী সবজির বাজারগুলোতে-গাজীপুর সংবাদ  Maximize your fun at no verification casinos: fast payouts and exciting games await in হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে ওয়ার্কশপে অস্ত্রের কারখানা :৫টি আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

একদিকে দুই শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ, অন্যদিকে সমতলের মাটিতে গড়ে ওঠা সম্ভাবনাময় চা-বাগান—ঠাকুরগাঁওয়ের প্রকৃতি, কৃষি ও স্থানীয় ঐতিহ্যের এমন বৈচিত্র্য কাছ থেকে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি স্থাপনা পরিদর্শন করেন তিনি।

সফরের শুরুতে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামের সুলতান টি স্টেট পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পৌঁছালে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে রাষ্ট্রদূত চা-বাগানের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সমতলের মাটিতে চা চাষের কার্যক্রম, উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। সবুজে ঘেরা চা-বাগানের সৌন্দর্য এবং সমতলে চা চাষের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘আমি সমতলে কখনো চা দেখিনি। বাংলাদেশে এবারই প্রথম সমতলে চা চাষ দেখে আমি খুশি হয়েছি। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।’পরে তিনি চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের কাজের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সুলতান টি স্টেট পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি এলাকায় যান। সেখানে তিনি ঠাকুরগাঁওয়ের অন্যতম ঐতিহ্যবাহী এবং এশিয়া মহাদেশের বৃহৎ আমগাছ হিসেবে পরিচিত ২০০ বছরেরও বেশি পুরোনো সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেন।রাষ্ট্রদূত বিশাল আকৃতির প্রাচীন আমগাছটি ঘুরে দেখেন এবং এর আকার, বয়স ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে চান। শতবর্ষের সাক্ষী এই গাছের বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব জেনে তিনি অভিভূত হন।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফরে একসঙ্গে উঠে আসে ঠাকুরগাঁওয়ের কৃষি, প্রকৃতি ও স্থানীয় ঐতিহ্যের অনন্য চিত্র। একদিকে সমতলে চা চাষের নতুন সম্ভাবনা, অন্যদিকে শতবর্ষের সাক্ষী সূর্যপুরী আমগাছ—দুটি ভিন্ন বৈশিষ্ট্যের স্থান পরিদর্শনের মধ্য দিয়ে জেলার সম্ভাবনা ও ঐতিহ্যের প্রতি তার আগ্রহের বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com