1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের হামলায় আহত ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় জন পুলিশ সদস্য। পুলিশের গাড়ি ব্যাপক ভাঙচুর। টার্গেটে শীর্ষ সন্ত্রাসীরা। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২) একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মুঠোফোনে খুলশি থানার ওসিকে পেটানোর হুমকি দেয়ার ঘটনা স্যোসাল মিডিয়া ভাইরাল। যখন টক অব দা টাউন৷ ঠিক তখনই প্রকাশ্যে দিবালোকে নিজ এলাকায় অবস্থান করে সংবাদ সম্মেলন করেন বগা৷

৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে তাকে গ্রপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন দাবি করা হচ্ছিলো পুলিশি অভিযানের মুখে খুলশী থানাধীন ওয়ারল্যাস এলাকার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে বগা পালিয়ে গেছে। অথচ এর ঠিক কয়েক ঘন্টা পরে নিজ অফিসে বসেই রিতিমতন সংবাদ সন্মেলন করলেন সেই ওয়াকিল হোসেন বগা৷

একাধিক সূত্র জানিয়েছে, দুপুর আনুমানিক তিনটায় বগা ওয়ারল্যাস এলাকার ২ নং রোডের মুখে তার ছোট ভাইয়ের অফিসে কিছু অন লাইন ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে খুলশী থানার ওসির দ্রুত অপসারণ দাবী করেন৷ এসময় তার সাথে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির হোসেন ইমন উপস্থিত ছিলেন৷ সংবাদ সম্মেলনে উভয়েই খুলশী থানার ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে চাকুরী থেকে অপসারণের দাবী জানান৷ তবে এসময় বগা কর্তৃক ওসিকে অকথ্যা ভাষায় গালাগাল ও হুমকির বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি৷

এর গত ভোর সাড়ে ৪টায় খুলশীর ওয়্যারলেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় জন পুলিশ সদস্য।

বগাকে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সিএমপি উত্তর বিভাগের উপ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি বলেন, বগাকে জেলে থাকতেই হবে। তার বিরুদ্ধে আজকের ঘটনা ছাড়াও অতীতের সকল মামলা ও ওয়ারেন্ট খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

ওসি আব্দুর রহিম বলেন, ‘বগার বিরুদ্ধে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় সম্প্রতি নতুন একটি নিয়মিত মামলা দায়ের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র /মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসবের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তারে ওয়্যারলেস মোড় এলাকায় অভিযানে যায় আমাদের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বগার অনুসারীরা আগে থেকেই মূল সড়কে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয়।’

তিনি আরো বলেন, ‘পুলিশ ঘটনস্থলে পৌঁছা মাত্রই তাদের ওপর ইটপাটকেল, কাচের বোতল ও ককটেল সদৃশ বিস্ফোরক ছুড়তে থাকে হামলাকারীরা। আমার সরকারি গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের ইটের আঘাতে আমিসহ আমাদের আরো পাঁচ পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

বাগার বাসার সুড়ঙ্গের কথা জানিয়ে ওসি বলেন, ‘পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বগার বাসভবনে গিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর গোপন পথের সন্ধান পায়। পুলিশ পৌঁছানোর আগেই ওই সুড়ঙ্গ ব্যবহার করে কেটে পড়েন তিনি’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com