1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা হাডুডু আজও মানুষের মনে আনন্দের খোরাক জোগায়। সেই ঐতিহ্যকে ধরে রাখতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর উত্তর পৈকখালী মোল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এক জমজমাট হাডুডু খেলার।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় উত্তর পৈকখালী ও মালিয়ার হাট—এই দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ১-০ গোলে মালিয়ার হাট দল জয়লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ভান্ডারিয়া উপজেলা যুবদল নেতা জনাব নাজমুল হাসান (আরিফ)। খেলা পরিচালনা করেন ভান্ডারিয়া বিহারি পাইলট হাইস্কুলের শিক্ষক শফিকুল ইসলাম আজাদ ও শহীদ স্যার।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান (আরিফ) বলেন, “হাডুডু আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আজও এই খেলা মানুষের মনের আনন্দের খোরাক। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ সমাজের দিকে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।”

খেলা দেখতে পৈকখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com