1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক কামরুলের ওপর হামলা: তীব্র নিন্দা প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay

ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার লাকেশ্বর আলিম মাদ্রাসায় স্থানীয় একটি বিরোধ সালিশি বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আপোষ-মীমাংসা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লাকেশ্বর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সালিশি বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম মেম্বার, ফয়জুর রহমান, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, আহ্বায়ক কমিটির সদস্য শেখ আপতাব আলী, দিল হুসেন মেম্বার, মো. নজির আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া।

এছাড়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, ৬নং ওয়ার্ডের মেম্বার মিলাদ হুসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল আজিজ, সাবেক ফুটবলার হারুন মিয়া, লাকেশ্বর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, মুরব্বি মশরফ আলী, ইলিয়াস আলী, নোয়াব আলী মেম্বার, হারিছ আলী, আব্দুল হক, দুদু মিয়া, মখবুল মিয়া, নুরুল হক, আংগুর মিয়া, এনামুল হকসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরব্বিরা উপস্থিত ছিলেন।

সালিশি বৈঠকে উভয় পক্ষের বক্তব্য ও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সালিশকারীদের সর্বসম্মত সিদ্ধান্তে বিরোধটি আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

এ সময় উপস্থিত মুরব্বিরা ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। সালিশি বৈঠকের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com