1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশীর মো. আবদুর রহিম ওসিকে ১ মাস ১০ দিনের মাথায় সিটিএসবিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। অন্যদিকে খুলশী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করলেন মেয়র শাহাদাত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

মেয়র শাহাদাত হোসেন অভিযোগ করেন যে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওয়ামী লীগের কোন নেতাকর্মী গ্রেফতার করছেন না। আওয়ামী লীগ আমলে সে বাকুলিয়া থানার ওসি থেকে সকল সুবিধা ভোগ করেছেন। তাছাড়া
ঠিকমতো দায়িত্ব পালন করছেন না এবং নগরবাসীর সেবায় অবহেলা করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসির ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সাধারণ মানুষের অভিযোগ ঠিকমতো না শোনা এবং পুলিশি কার্যক্রমে গাফিলতির বিষয়টি তিনি তুলে ধরেন।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, খুলশী থানার ওসি মো. আবদুর রহিম দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com