
সৈয়দ মুনিরুল হক নোবেল:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও শরীফপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের আহবানে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব শরীফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুদাশিমলা মধ্যপাড়া বাবর সরকারের মোড়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অত্র এলাকার সবচেয়ে প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। তিনি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, মোঃ বাবুল সরকার, সাকিব, ইব্রাহিম, নান্টু, মন্নাফ, আসলাম মিলিটারি, লিটন, মোঃ জাকারিয়া রহমান জাকির, মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, শহীদুল হক নশু, রাসেলসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোঃ হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা সময়োপযোগী পদক্ষেপ। গুদাশিমলা নামক একটি গ্রামকে নিয়ে ৬নং ওয়ার্ড। আর এই গ্রাম শরীফপুর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। এর ভোটার সংখ্যা ৩হাজার ৮শ। অথচ এত বড় ওয়ার্ড হওয়া স্বত্তেও বিগত দিনে এ গ্রামে কোন চেয়ারম্যান হতে দেওয়া হয়নি। নানামুখি ষড়যন্ত্রের কারণে এ এলাকা থেকে কোন চেয়ারম্যান নির্বাচিত হতে দেওয়া হয়নি। তারা এবার এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে হারুনকে চেয়ারম্যান নির্বাচিত করার শপথ করে মাঠে নামবেন। কোন হুমকি-ধমকিকে পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত হারুনকে মাঠে থাকার অনুরোধ জানিয়ে তাঁর প্রতি অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকগণ একসাথে হাত তুলে মোঃ হারুন অর রশীদের চেয়ারম্যান প্রার্থিতার প্রতি সমর্থন জানান এবং হারুন অর রশীদের পক্ষে বিভিন্ন স্লোগান ও মুহুর্মুহু করতালি দিয়ে সভাস্থল মাতিয়ে তোলেন।
মতবিনিময় সভায় মোঃ হারুন অর রশীদ বলেন, আমি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করে আসছি। শরীফপুর ইউনিয়নবাসী জনগণের আন্তরিক ভালবাসা ও ব্যাপক জনসমর্থনের কারণে এবং হৃদয়ে লালিত ইউনিয়নবাসীর সেবা করার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তিনি আরও জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে জামালপুর সদরের এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহযোগিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার পাশাপাশি ইউনিয়নকে সন্ত্রাস, মাদক, জুয়া, চাঁদাবাজ মুক্ত করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
পরিশেষে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতার সাথে দীর্ঘায়ূ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতির মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply