1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ  মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ  গলাচিপায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের-গাজীপুর সংবাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন-গাজীপুর সংবাদ  How to Manage Your Casino Budget with William Hill How to Manage Your Casino Budget with William Hill ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ-গাজীপুর সংবাদ  Najlepsze sloty w Lizaro: co warto zagrać w tym roku? মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ 

মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরাচেলা (সোনালী চেলা) নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। গত ৫ অক্টোবর সরেজমিন পরিদর্শনে এর প্রমাণ পাওয়া যায়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাত ৮টার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে আনুমানিক ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন ও লোড-আনলোড করা হয়েছে। উত্তোলন করা বালুর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(৩), ১২ ও ১৫(১) ধারায় মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, আসামিরা নদীর পাড় কেটে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করেছেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com