1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স সদস্যদের প্রতি শেখ মোস্তাফিজুর রহমানের আহ্বান-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে তৃতীয় ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  তাহিরপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে-গাজীপুর সংবাদ  বড়লেখায় জানুয়ারিতে শুরু হচ্ছে টিভি এন্ড ছাগল মিডবার ফুটবল টুর্নামেন্ট-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ-গাজীপুর সংবাদ  বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে তৃতীয় ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় ধাপে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠ৳,
ন জাগরণী ইসলামী তরুণ সংঘ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কানাডা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ সাহেদ হোসেইনের সার্বিক সহযোগিতায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জাগরণী ইসলামী তরুণ সংঘের শিক্ষা সম্পাদক সাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা রাণী দত্ত।

অনুষ্ঠানের শুরুতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহমদ হাসান পবিত্র কোরআন তিলাওয়াত এবং জয় দাস গীতা পাঠ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন জয়নুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আবুল কালাম, হাবিব তাফাদার ও সুলতান আহমদ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা জুনেদ আহমদ, সংগঠনের সভাপতি শাহরিয়ার শাকিল, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম জিবু এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বাহার ও কুলসুমা খানম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

তাঁরা জাগরণী ইসলামী তরুণ সংঘের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য কানাডা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ সাহেদ হোসেইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জাগরণী ইসলামী তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংঘঠনটি, এরই ধারাবাহিকতায় সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। একটি খাতা, একটি কলম হতে পারে একটি শিশুর স্বপ্ন পূরণের প্রথম ধাপ। তাই আমাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক, প্রতিটি শিশুর হাতে পৌঁছে যাক শিক্ষার আলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com