1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
গজারিযা মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নিলেন পাঁচ শতাধিক যুবক-গাজীপুর সংবাদ  গর্বের বাকেরগঞ্জের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন: সভাপতি মোহন ও সাধারণ সম্পাদক গনি নির্বাচিত-গাজীপুর সংবাদ  ‎পূজামণ্ডপের আলোয় ঝিলমিল করা শৈশব থামল নিমিষেই:বাসের বেপরোয়া চাকার নিচে চিরতরে হারিয়ে গেল ছোট্ট সেতু-গাজীপুর সংবাদ  ‎ রাণীশংকৈলে আলীর ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ  জামালপুরে জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ফুলদী সেতুর ভৌত কাজ শুরু হবে আগামী বছর সেতুমন্ত্রী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ-গাজীপুর সংবাদ  “নরসিংদীতে কিশোর অটোচালক মনির হ’ত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ব্যাটারি”-গাজীপুর সংবাদ  ১১ বছরে মাহফুজা আক্তার ৯ বছরে ইসরার জাহিন পবিত্র কুরআন হিফজ সম্পন্ন-গাজীপুর সংবাদ  এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স সদস্যদের প্রতি শেখ মোস্তাফিজুর রহমানের আহ্বান-গাজীপুর সংবাদ 

গর্বের বাকেরগঞ্জের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন: সভাপতি মোহন ও সাধারণ সম্পাদক গনি নির্বাচিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ৮৩ ভোট পেয়ে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওসমান গনি। এ ছাড়া ৬৭ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল আরেফিন এবং ৫২ ভোট পেয়ে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. মিজানুর রহমান মাসুদ।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠার পর এবারই প্রথম কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব নির্বাচন করা হলো। চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণের সুযোগ পান। তাঁদের মধ্যে ৪৪ জন ছিলেন সংগঠনের ১৪টি ইউনিয়ন ও একটি পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা, নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। বাকি ৪৬ জন ছিলেন কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর।

নির্বাচনকে ঘিরে সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনভর সংগঠনের সদস্যদের পাশাপাশি বাকেরগঞ্জবাসীরও দৃষ্টি ছিল নির্বাচনের ফলাফলের দিকে।

সংশ্লিষ্টরা মনে করছেন, একটি বৃহৎ সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরদের সমন্বয়ে ভার্চুয়াল পদ্ধতিতে এমন নির্বাচন আয়োজন করা ছিল সাংগঠনিকভাবে একটি বড় চ্যালেঞ্জ। তবে সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হওয়াকে সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে। পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com