1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার : এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত (২১ অক্টোবর) ১২:৩০ ঘটিকার দিকে কাপাসিয়া থানাধীন বারীষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার এলাকার আমতলী রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বারিষাব ইউনিয়নের দক্ষিণ গাওয়ার সাকিনস্থ আমতলী রোডে জনৈক সলিম উদ্দিনের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে চার ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও ৪-৫ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১.এমদাদুল হক মামুন (৩৬) পিতা-মৃত হানিফ, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ। ২.কবির হোসেন (৪০) পিতা-আম্বর আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

৩.সুরুজ মিয়া (৬৫) পিতা-মৃত মোহাম্মদ আলী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ। ৪.সোহরাব বেপারী (৬২) পিতা-মৃত রহম বেপারী, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ৫টি লোহার রড, ১০ ফুট লম্বা নাইলনের রশি, ১টি গামছা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-১৩১০) জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং-৩১, জি আর নং-৩২৭) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালত গাজীপুরে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com