
সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেট থেকে মিছিল দিতে ছাতকে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য-কে স্থানীয় জনতা ও ছাত্রদলের নেতা কর্মীরা অবরুদ্ধ করে রাখে অতঃপর পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার রাত ১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য রুমেল আহমদ রুবেল ও সুমন আহমদ-কে জাতুয়া বুকারভাঙ্গা এলাকায় আটক করা হয়।
পরে ছাতক থানার এস আই শরিফুল ইসলাম ও এ এস আই আমিরুল ইসলাম সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে দুইজন-কে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় এস আই (নিরস্ত্র) শরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামসহ পুলিশের একটি টিম রাতে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেন।
শনিবার রাতে মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য-কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রুমেল আহমেদ রুবেল (২৪), পিতা মৃত আব্দুল জব্বার,সাং সাইদনাপুর, থানা বিয়ানীবাজার, জেলা সিলেট; বর্তমানে জল্লারপার, জিন্দাবাজার, থানা কোতোয়ালি, সিলেট এর বাসিন্দা। অপরজন সুমন আহমদ (২৮), পিতা-আব্বাস আলী, সাং সরমঙ্গল,থানা দিরাই, জেলা সুনামগঞ্জ; বর্তমানে শেখঘাট, থানা কোতোয়ালি,সিলেট এর বাসিন্দা।
থানা পুলিশ জানায়, ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬ ( জিআর নং-২৩) মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply