1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭১ টাইম ভিউ

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকাসক্ত হয়ে মা–বাবাকে অত্যাচার ও নির্যাতন করার অভিযোগে আব্দুল আলীম নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্লবার রাত আট ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এই দন্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীমের বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে মা–বাবাকে নির্যাতন করার অভিযোগ ওঠে। এ বিষয়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মধ্য তাহিরপুর গ্রামে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী বলেন, “মাদকাসক্তির কারণে কোনো পরিবার যেন নির্যাতন ও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন সচেতন রয়েছে। আইন অনুযায়ী এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। মা–বাবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।”

তাঁরা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com