1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ 

গোয়াইনঘাট থানা পুলিশের অ ভি যা ন, দুই ব্যাগভর্তি ভারতীয় ম দ সহ আ ট ক রাজু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭৮ টাইম ভিউ

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল পোর্ট এলাকার গেইটলক বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. রাজু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় তামাবিল পুলিশ ফাঁড়ির এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে এএসআই আব্দুল হামিদসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ সময় আটক রাজুর সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার তক্তাবুনিয়া গ্রামের মাহতাম হাওলাদারের পুত্র মোঃ রাজু (২৮) বর্তমানে রাজু নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ থানার সৈয়দপুর এলাকায় বসবাস করেন।

নলজুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানার ওসি স্যারের ঘোষিত জিরো টলারেন্স নীতির পাশাপাশি আমার নিয়ন্ত্রণাধীন এলাকাতেও মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত বড় প্রভাবশালী বা নেতা হোন না কেন, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। নিজ নিজ এলাকার মাদক কারবারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা নং-২৯, তারিখ ২৯/১০/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ২৪(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com