1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
অব্যাহতিপত্রে ছয় দফা গুরুতর অভিযোগ, পাল্টাপাল্টি চিঠিতে জটিলতা-গাজীপুর সংবাদ  ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

বাংলার লোক সংগীতের ভান্ডারে অসংখ্য কালজয়ী গান রেখে গেছেন বাউল সাধক ও গীতিকবি দুর্বিণ শাহ।

তার সৃষ্টিতে প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও জীবনদর্শন মিশে তৈরি হয়েছে স্বতন্ত্র এক সংগীতধারা। ‘নির্জন যমুনার কূলে’, আমার অন্তরায় আমার কলিজায়’, নামাজ আমার হইলো না আদায়’ কিংবা ‘বন্ধু যদি হইতো নদীর জল’-এমন অসংখ্য গানের স্রষ্টা এই সাধকের ১০৬ তম জন্মবার্ষিকী ছিলো সোমবার।

এ উপলক্ষে দুর্বিণ শাহ পরিষদ ও ভক্তবৃন্দের আয়োজনে দুর্বিণ শাহ জন্ম শতবার্ষিকী পালন করা হয়। রাত ব্যাপী দুর্বিণ শাহ রচিত গান নিয়ে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহি উদ্দিন।

দুর্বিণ শাহ’র নাতি অনিক শাহ’র সভাপতিত্বে ও শিক্ষক অজয় পালের পরিচালনায় জ্ঞানের সাগর দুর্বিণ শাহ’র স্মৃতি চারণ করেন, প্রধান অতিথি ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ- বি- ৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,লোক গবেষক জাকির শাহ প্রমুখ।স্বাগত বক্তব্য দেন অজিত কুমার দাস।

কালজয়ী লোকগানের শ্রষ্টা দুর্বিণ শাহ ১৯২০ সালের ২ নভেম্বর সিলেটের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে টিলাটি দুর্বিণ টিলা নামে পরিচিত। তার বাবা সফাত আলী শাহ ছিলেন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পীর। আধ্যাত্মিক আবহে বেড়ে ওঠার মধ্য দিয়েই সংগীত ও সাধনার জগতে তার পথচলা শুরু হয়। ১৯৪৬ সালে একই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সরুফা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

১৯৬৭ সালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ইংল্যান্ড যান দুর্বিণ শাহ।এসময় তার অন্যতম সফর সঙ্গী ছিলেন বাউল সাধক শাহ আবদুল করিম, সেখানে তাঁর গানের কথা ও সুরে বিমোহিত হয়ে সঙ্গীতপ্রেমীরা তাঁকে ‘জ্ঞানের সাগর’ উপাধিতে ভূষিত করেন।

জ্ঞানের সাগর বাউল কবি দুর্বিণ শাহ ১৯৭৭ সালের ১৫ ফেব্রুয়ারি ৫৭ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তবে তার রেখে যাওয়া গান ও সুর বাংলার লোক সংগীতের ঐতিহ্যে আজও স্মরণীয় হয়ে আছে।

সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম মাহবুব, তমাল পোদ্দার, যুবদল নেতা নোমান ইমদাদ কানন, শিল্পী জাহিদ হাসান সোহেল, মুকুল দে, রহিম শাহ, কালা শাহ, রাজু মন্ডল, বাউল শিল্পী শাহিনুর আলম সহ বাঊল শিল্পী ও দুর্বিণ শাহ’র ভক্তবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com