1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বিমল বণিককে নির্বাচিত করায় বিভিন্ন সংগঠনের অভিনন্দন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২১০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও বঙ্গবন্ধুর অসাম্প্রদাযিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ এই প্রতিপ্রাদ্য নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে ১১১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটিতে সুনামগঞ্জের কৃতি সন্তান বিমল বণিককে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। সভায় গত ২রা এপ্রিল রোজ সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শপথ অনুষ্ঠানে নবগঠিত কমিটিতে শ্রী বাসুদেব ধরকে সভাপতি, শ্রী সন্তোষ শর্মাকে সাধারন সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক বিমল বণিককে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়।

বিমল বণিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সুনামগঞ্জে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার এক বার্তায় অভিনন্দনকারীরা হলেন যথাক্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি নৃপেশ তালুকদার নান্নু, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস, চন্দন কুমার রায়,কলি তালুকদার আরতি, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, আবুল হাসান, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাধারন সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দরা, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কান্তি দাস, সাধারন সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, সাধারন সম্পাদক সুরজ্ঞিত চৌধুরী টপ্পা, বিশ্বম্ভরপুর কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দাস, সাধারন সম্পাদক স্বপ নবর্মণ, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, সাধারন সম্পাদক গণেশ তালুকদার, ছাতক কমিটির সভাপতি অধ্যক্ষ মণি শংকর দাস, সাধারন সম্পাদক বাবন রায়, ছাতক পৌর কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারন সম্পাদক দোলন তরফদার, দোয়ারাবাজার কমিটির সভাপতি সোনাধন দে, সাধারন সম্পাদক অজিত দাস, মধ্যনগর কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার, সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার সকল সকল স্তরের নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিমল বণিক সংখ্যালঘুদের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানসহ সর্বক্ষেত্রে তাদের সুরক্ষায় এবং সুনামগঞ্জের এই জাতি গোষ্ঠির জন্য তিনি অবদান রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য গত ১৬ই মার্চ শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিন মেলাপ্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দ্বি-বাষিৃক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড. প্রফেসর চন্দ্রনাথ পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনসহ অনেক ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com