1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আছিয়া, চিন্তায় দরিদ্র বাবা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

একে একে ফুটফুটে তিন পুত্রসন্তনের জন্ম দিয়েছেন আছিয়া বেগম (২১) নামে এক গৃহবধূ। বুধবার দিবাগত গভীর রাতে গলাচিপা নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে এই তিন পুত্র সন্তানের জন্ম হয়। আছিয়া রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলে রাজিব হাওলাদারের স্ত্রী ও  একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড চিনাবুনিয়া গ্রামের কবির গাজীর মেয়ে।

 

ক্লিনিকের চিকিৎসক ডা: নাঈমা কবির জানান তিন পুত্র সন্তান ও মা সুস্থ আছে।

স্বজন ও ক্লিনিক সূত্র জানা যায়, গত বুধবার রাত ৯ টা নাগাদ নদীবেষ্টিত প্রত্যান্ত চালিতাবুনিয়া ইউনিয়ন থেকে এনে গৃহবধূ আছিয়া কে গলাচিপা নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকেকে ভর্তি করা হয়। রাত ২ টা নাগাদ প্রসববেদনা উঠলে ডা: নাঈমা কবির গৃহবধূকে পর্যবেক্ষণ করে নরমাল ডেলিভারি করার চেষ্টা করে। পরে রাত ৩টার দিকে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম হয় আছিয়া বেগমের।

এদিকে একসঙ্গে তিন শিশুর জন্ম হওয়ায় খুশিতে আত্মহারা স্বজনরা।  তেমনি কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এমনকি ক্লিনিকের বিল মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান জেলে বাবা রাজিব হাওলাদার।  তিনি জানান, শিশু ও মায়ের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া প্রয়োজন। একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি; তবে মা ও শিশুদের খাদ্য ও চিকিৎসার ব্যয় বহন নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বাবা রাজিব। তার স্বপ্ন সন্তানের বড় করে কুরআনে হাফেজ বানাবেন।

নবজাতক তিন পুত্র সন্তানের বাবা ও স্বজনরা  সন্তান তিনটিকে লালন-পালন করার সুবিধার্থে ও চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি সাহায্যে চেয়েছে।

নাঈমা কবির ডায়াগনস্টিক ক্লিনিকের চিকিৎসক নাঈমা কবির জানান, তিন সন্তান জন্মের ঘটনাটি তার চিকিৎসক জীবনে প্রথম অভিজ্ঞতা। সন্তান প্রসবের পূর্বে চিকিৎসক,  নবজাতকদের মা, বাবা ও স্বজনরা জানতেন যমজ বাচ্চা হবে। তবে আশ্চর্যজনকভাবে এক একে তিনটি সন্তান স্বাভাবিক ভাবে জন্ম দেয় আছিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com