1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ধীরগতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২০৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঈদযাত্রার শুরুতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে; গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট। বৃহস্পতিবার রাত থেকে ওই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। ভোররাত থেকে এই রুটে গজারিয়ার মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। উভয়মুখী এই যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ আর বাসের সংখ্যাই বেশি।

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে বলে জানা গজারিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

তিনি জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীরগতিতে চলছে।


এদিকে অনেকেই দীর্ঘ যানজটে আটকে অতিষ্ঠ হয়ে ওঠেন। রাতে যানজটে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে। ভুক্তভোগী যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাতে এ যানজট শুরু হয়। আজও যানজটে পড়া যানবাহনের গতি ছিল খুবই কম। এতে ভোগান্তি বেড়েছে।

মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হবার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দেওয়ায় পুরো মহাসড়কজুড়ে যানবাহনের ধীরগতি। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মনে করেন গজারিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com