1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

মরহুম নজির হুসেন এর শোকাহত পরিবারের পাশে বি এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬২ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-এক আসনের বার বার নির্বাচিত সাবেক এমপি, সুনামগন্জ জেলা বি এনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক জেলা বি এনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম নজির হোসেন এর ঢাকাস্থ বাসায় পরিবারবর্গকে সমবেদনা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধা ৭ টায় ঢাকাস্থ উত্তরার বাসায়
বি এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম নজির হুসেন এর সহধর্মিণী সালমা আক্তার কে সমবেদনা জানাতে আসেন । মহাসচিবের সাথে এসময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের প্রধান সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম নজির হোসেন তাঁর জীবদ্দশায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং সুনামগঞ্জ জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে।
‘৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অসামান্য অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি নিজ এলাকা এবং দেশের জন্য যে অবদান রেখেছেন তা কোনদিন ভুলবার নয়। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম নজির হোসেনকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”নজির হোসেন একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন, আমার সাথে তার রাজনৈতিক নিবিড় সম্পর্ক ছিল , নজির হোসেন আজকে পৃথিবীতে নেই তার অভাব পূরন হবার নয়, আমরা নজির ভাইর অনুপস্থিতিতে এই পরিবারটির যে কোন প্রয়োজনে পাশে আছি এবং পাশে থাকব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com