1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক আইয়ুবের ব্যাপক গণসংযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

কাপাসিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মো:হাফিজুল হক চৌধুরী আইয়ুব ও তার কর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।

গতকাল (৭ এপ্রিল ) শনিবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, হাট-বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণসহ সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাইছেন সাবেক এই ছাত্র নেতা ভিপি আইয়ুব ও তার কর্মী সমর্থকরা।

সেবার মনোভাব নিয়ে ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব সাধারন মানুষের মাঝে বলেন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করতে চাই।

আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। নাগরিক সেবা, গরিব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা নিশ্চিত করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি আশা করি মানুষের কল্যাণের কিছু কাজ করতে পারবো।

নির্বাচন নিয়ে একান্ত আলাপকালে ভিপি হাফিজুল চৌধুরী আইয়ুব বলেন, ছাত্রজীবন থেকেই আমার ভেতরে মানুষের জন্য কিছু একটা করার চিন্তা চেতনা কাজ করত। ছাত্র রাজনীতির সূচনালগ্ন থেকে সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের জন্য ভাল কিছু করতে হলে একটা প্লাটফর্ম লাগে। সেই সুবাধেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের করছি। যদি জনগণের সমর্থন পাই তাহলে সাধারণ মানুষের সকল প্রকার সুযোগ সুবিধা, তাদের ন্যায্য অধিকার, প্রকৃত হক সঠিকভাবে বুঝে পায় তার জন্য নিরলসভাবে কাজ করবো। সর্বোপুরি উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক-দূর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে কাপাসিয়াকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ে তুলবো।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com