1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরে ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় প্রধান পলাতক আসামি মো. সাজিদ আলীকে (২১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি মো. সাজিদ আলী (২১) বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০২৩ ইং সালে ১০ অক্টোবর বিকেলে ভিকটিমের মা গরু ও ছাগলকে ঘাস খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সুযোগে ২ নম্বর আসামি ভিকটিমকে টিভি দেখার কথা বলে তার বাসায় নিয়ে যায়।
১ নম্বর আসামি ও ২ নম্বর আসামি পরিকল্পিতভাব ২ নম্বর আসামির শয়ন কক্ষে খাটের নিচে লুকিয়ে ছিল। পরবর্তীতে ২ নম্বর আসামি ভিকটিমের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শয়ন কক্ষ থেকে পানি খাওয়ার মগ নিয়ে আসতে বলে। ভিকটিম পানি খাওয়ার মগ নিয়ে আসতে গেলে তার শয়ন কক্ষে প্রবেশ করলে পূর্বে লুকিয়ে থাকা আসামি মো. সাজিদ আলী (২১) খাটের নিচ থেকে বের হয়ে পিছন থেকে ভিকটিমকে শয়ন ঘরের দরজা আটকে তালা বন্ধ করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি মো. সাজিদ আলী (২১) আত্নগোপনে চলে যায়।
র‌্যাব নাটোর জানায়, মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ১ নম্বর আসামি মো. সাজিদ আলীকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার আসামিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com