
সেলিম মাহবুব,সিলেট
:ছাতকে চুরিসহ একাধিক মামলার আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মারুফ হোসেন ছাতক পৌরসভার ভাসখালা গ্রামের আশ্রব আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ছাতক থানার এস আই পিয়াস পাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভাসখালা গ্রামের পাশের একটি পরিত্যাক্ত ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ কয়েকটি মামলা রয়েছে। এস আই পিয়াস পাল জানান, ছাতকে নিটল- নিলয় কার্টিজ মিলের মালামাল চুরির ঘটনার একটি মামলার আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে মারুফ হোসেন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply