1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশনা মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার মিঠুন মল্লিক চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদের ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফায়সাল আহমাদ, নাজমুল হাসান, এবিএম মনসুর, এখলাছুর রহমান, রুহুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী, রিনা বেগম, হাফছা বেগম মনোনয়ন জমা দিয়েছেন। ৮ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার বলেন, একটি অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত। আগামি বুধবার (১৭ এপ্রিল) রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ও ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com