1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নাটোরের সিংরায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় ইলিয়াস হোসেন রনি  (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মুন্না(৩৫) নামের একজন আরোহী আহত হয়েছে। আহত মুন্নাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ২২ এপ্রিল সোমবার বিকেল চারটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ইলিয়াস হোসেন রনি উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহত মুন্না রনির চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শিরা জানান, আজ ২২ এপ্রিল সোমবার বিকেল চারটার দিকে নাটোর থেকে একটি মিনি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি জোলারবাতা এলাকায় পৌঁছালে একই সময় সিংড়া দমদমার দিক থেকে জোলারপাতার পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন ইলিয়াস হোসেন রনি। ইলিয়াস হোসেন রনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠতেই ট্রাকটি তাদের মোটরসাইকেল কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন রনি নিহত হন। এ সময় তার সাথে থাকা রনির চাচাতো ভাই মুন্না গুরুতর আহত হন। এলাকাবাসী মুন্নাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাক ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মরদেহ এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com