
সেলিম মাহবুব,সিলেট:
আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খোকনের বক্তব্য নিম্নরূপঃ (আব্দুল জব্বার খোকন ছাতক উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, ইসলামপুর ইউনিয়নের নোয়াকুট গ্রামের বাসিন্দা) আমার প্রিয় ছাতক উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম, সনাতন ধর্মাবলম্বীদের আদাব। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য আমার সকল রাজনৈতিক অভিভাবক, নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেনী পেশার নাগরিকগনের সম্মতিতে আমি প্রার্থী হতে ইচ্ছা পোষণ করি।
প্রিয় ছাতক উপজেলাবাসীঃ
শিক্ষা, স্বাস্থ্যসেবা বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে মাননীয় সাংসদ মহোদয় এবং উপজেলা উন্নয়ন কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে, সম্মানিত ভোটারদের সমর্থনে আমি যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই, তবে দল মত নির্বিশেষে আপনাদের সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমাদের সকলের প্রিয় শিল্পনগরী ছাতক উপজেলাকে ভবিষ্যত প্রজন্মের মানসম্মত শিক্ষা, চিকিৎসা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সকল নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করণে আমি আমার সর্বশক্তি নিয়োগ করে অত্যান্ত নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
প্রিয় উপজেলাবাসীঃ
আপনারা জেনে থাকবেন যে’ আমি আব্দুল জব্বার (খোকন) আমার তরুণ বয়স থেকেই নিঃস্বার্থ ভাবে সমাজের জন্য ক্ষুদ্র পরিসরে হলেও যেখানে যা প্রয়োজন সেখানে তা করার জন্য নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরে কিছুটা হলেও সমাজের জন্য করতে ও করাতে পেরেছি। সুতরাং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনাদের রায় ও মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে নির্বাচিত করেন তাহলে আমার প্রিয় ছাতক উপজেলার সকল গন-মানুষের কল্যাণে আমার সকল মেধা ও শ্রম ঢেলে দিয়ে হলেও কাজ করে যাবো ইনশা-আল্লাহ। আমার প্রিয় ছাতক উপজেলাবাসীঃ
আমাকে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সুযোগ দেয়ার জন্য প্রার্থনা করছি এবং ছাতক উপজেলার দল মত নির্বিশেষে সকল নাগরিকবৃন্দের দোয়া, সমর্থন, মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করছি। আমি ভূমিদাতা এবং প্রতিষ্ঠাতা হযরত উসমান গণি (রাঃ) জামে মসজিদ ও নোয়াকুট উচ্চ বিদ্যালয়। অবদানঃ সুনাই নদীতে রাবারড্যাম, উত্তর এলাকায় গ্রাম বিদ্যুতায়ন ও কাঁচা রাস্তায় মাটি ভরাট সহ ক্ষুদ্র পরিসরে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের জন্য নিবেদিত।
Leave a Reply