1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বজুড়ে সাংবাদিক নির্যাতন-হত্যা: থামছে না সহিংসতা, গভীর হচ্ছে গণমাধ্যমের নিরাপত্তা সংকট সাংবাদিকের কণ্ঠ রোধ মানেই জনগণের তথ্যের অধিকার হরণ—আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের দাবি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে: সভাপতি, আবুল হোসেন,সম্পাদক সোহেল রানা-গাজীপুর সংবাদ  Практичний підхід до якісної публікації — 036 Unlock the best welcome bonuses at Betplay Casino: Your 2026 guide to maximizing rewards Практичний підхід до якісної публікації — 036 BaxterBet 2026: So sicher und schnell startest du mit Sportwetten Mire érdemes figyelni a Lemon Casino regisztráció során? ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও নিলাম প্রক্রিয়া কার্যক্রমের নিরপেক্ষ তদন্তের দাবি।-গাজীপুর সংবাদ  পরিবেশবান্ধব প্রজন্ম গড়তে শিক্ষাঙ্গনে সোনার পাড়া ব্লু-গার্ডের কার্যক্রম।-গাজীপুর সংবাদ  ছাতকে বাগবাড়ীতে দুই দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী ওয়াজ মাহফিল সমাপ্তি-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে অনাবৃষ্টি ও দাবদাহ হতে মুক্তি পেতে সালাত ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকাবাসীর আয়োজনে কলসনগর কওমি মাদরাসা মাঠে খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ্রে এই নামাজ অনুষ্ঠিত হয়। এসময় নামাজের ইমামতি ও খুতবা পাঠ করেন কলসনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান।

নামাজে সাধারণ মানুষের পাশাপাশি কৃষক, চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা।

রুহুল আমিন নামে মুসল্লি বলেন, প্রচণ্ড গরম ও তাপদাহে বৃষ্টির দেখা নেই। তাই নামাজ পড়ে আল্লাহপাকের কাছে বৃষ্টির জন্য দোয়া চেয়েছি। এত রোদ্রে মানুষ ঘরেও থাকতে পারছে না। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে কুদরতি বৃষ্টি দেন। আব্দুল আওয়াল নামে আরেক মুসল্লি বলেন, গত কয়েক মাসও লালপুরে বৃষ্টির দেখা মেলেনি। প্রচণ্ড রোদ্রে তাপদাহে মানুষ ভোগান্তিতে রয়েছে। বৃষ্টি ছাড়া এ তাপদাহ কিছুতেই কমবে না। সেজন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছি।

আয়োজকরা বলেন, বৈশাখের তীব্র খরায় ঘরে-বাইরে কোথাও ছিটেফোঁটা স্বস্তি নেই। একটু বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে এই অঞ্চলে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর দরবারে একটু প্রশান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের কবুল করে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার জন্য প্রার্থনা জানিয়েছি। দীর্ঘ দাবদাহের কারণে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজের অংশগ্রহনের জন্য এলাকায় মাইকিং করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com