1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ 

ছাতকের চাল ব্যবসায়ী সৈয়দ এমরানুল প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতক ও সিলেটের বিভিন্ন চাল দোকানীর কাছে থেকে প্রায় কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন, ছাতক শহরের সৈয়দ এমরানুল আলম নামের এক চাল ব্যবসায়ী। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার কোনা পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

সৈয়দ এমরানুল আলম দীর্ঘ ২৫ বছর ধরে ছাতক পৌর শহরে চাল ব্যবসার সাথে জড়িত ছিলেন। প্রথমে তিনি ছাতক বাজারে এক চালের আড়তের ম্যানেজারি করছেন। পরে নিজেই রাফি ট্রেডার্স নামের চালের আড়ৎ খুলেন চাল বাজারে। এরপর দীর্ঘদিন চাল ব্যবসা ও করেছেন ছাতক বাজারে। বাসা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন পেপার মিল এলাকায়। জানা গেছে ছাতক পেপার মিলস বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনাম ভুঁইয়ার বোন জামাই তিনি। সম্প্রতি সৈয়দ এমরানুল আলম ছাতক, সুনামগঞ্জ ও সিলেটের চাল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন। এ ব্যাপারে ছাতক থানায় জিডি ও সিলেটের দক্ষিন সুরমা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ছাতক উপজেলা সাবেক আনসার কোম্পানি কমান্ডার মোঃ চেরাগ আলীর ১০ লক্ষ টাকা, সিলেট কালিঘাটের ব্যবসায়ী মেসার্স মা খাদ্য ভান্ডারের স্বত্তাধিকারী প্রতাপ চন্দ্র দাসের ৩৮ লক্ষ ৭৬ হাজার টাকা, ছাতক বাগবাড়ি মহল্লার বাসিন্দা হিরণ মিয়া চৌধুরীর ১৩ লক্ষ টাকা, মন্ডলীভোগ মহল্লার চাল ব্যবসায়ী ইলিয়াছ মিয়ার ১০ লক্ষ ৪০ হাজার টাকা সহ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন তিনি। এক- দুই মাসের মধ্যে তিনি এসব টাকা আত্মসাৎ করে গত সোমবার ছাতক পৌর শহর থেকে পালিয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর থেকে ছাতক শহরে সৈয়দ এমরানুল আলমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ, দোকান ও বাসায় ঝুলছে তালা। সম্ভবত রাতেই তিনি পরিবার-পরিজন নিয়ে ছাতক শহর ছেড়ে পালিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com