
সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজারে চেলা নদীতে ভেসে উঠলো সালিশ ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নিখোঁজ মঈন উদ্দিনের( ৪৫ )মরদেহ। মঙ্গলবার(৩০ এপ্রিল )
সকাল ৮ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ চেলা নদীর রহিমের পাড়া ভাঙাবাড়ি এলাকায় স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হয়। ব্যবসায়ী মঈন উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। গত দুদিন ধরে

তিনি নিখোঁজ ছিলেন বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। তিনি কয়েকটি ব্যবসার সাথে জড়িত ছিলেন বলেও স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ লা*শ উদ্ধারে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। ভাসমান লাশের হাতে তার মুঠোফোন ও জুতা ঝুলে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply