1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ 

শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ঘর বাড়ির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৭৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

রবিবার শিলাবৃষ্টিতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ১২ টি গ্রামের হাজারো টিনের ঘর বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিবার (৫ মে) বিকালে শিলাবৃষ্টির সময় এসব ক্ষয়ক্ষতি হয়। বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া, মৌলার পাড়, কলোনি, বাঁশতলা, নতুন বাঁশতলা, ঝুমগাও, পেকপাড়ায় বেশি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। কলোনি গ্রামের মাহমুদ আলী বলেন, ভারি-ভারি শিল পড়ে টিনের চালায় অসংখ্য বড়-বড় ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে শিলা একেকটি তিন থেকে চার’শ গ্রাম ওজনের ছিলো। বাঁশতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া (৮০) বলেন, কখনো এতো বড় শিল পড়তে দেখেননি তিনি। হকনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভুঁইয়া জানান টিনের তৈরি বাজারের প্রায় অর্ধ শত ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির পানিতে দোকানে থাকা মালামাল ভিজে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া ও ধন মিয়া বলেন, শিলা বৃষ্টিতে বাঁশতলা অঞ্চলের অধিকাংশ টিনের ঘর নষ্ট হয়ে গেছে।বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ান আবুল হোসাইন জানান, ইউনিয়নের বাঁশতলা এলাকায় রবিবারের শিলা বৃষ্টিতে সহস্রাধিক টিনের তৈরি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com