1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুর উপজেলা নির্বাচন: প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র সাগর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৩৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। নবীন ও প্রবীণ মিলে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মাঠে লড়ছেন। এর মধ্যে এগিয়ে আছেন কাপ পিরিচ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ নেতা আলহাজ শামীম আহমেদ সাগর। তিনি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শহীদ মমতাজ উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজের পুত্র।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা-কর্মীরা শামীম আহমেদ সাগরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া সাধারণ ভোটাররা বলছেন শহীদ মমতাজ উদ্দিনের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে।

লালপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সাবেক ও বর্তমান মিলে আটজন ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সাগরের পক্ষে কাজ করায় কাপ পিরিচ মার্কার ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

বিলমাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মো. সাহাবুল হোসেন বলেন, গত নির্বাচনের চেয়ে এবার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা অনেক বেশি। এবার আমাদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা অনেক সহজ। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবো। যিনি জনগণের পাশে থাকবেন আমরা তাকেই নির্বাচিত করব।

ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক ও আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান বলেন, উপজেলা নির্বাচনে যিনি আমাদের খুব কাছাকাছি থাকেন আমরা তার পক্ষে নির্বাচন করব। এখন পর্যন্ত কাপ পিরিচ প্রার্থী অনেকবার আমাদের কাছে এসেছেন। সেজন্য আমরা সবাই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি তিনি এবার উপজেলা চেয়ারম্যান হবেন।

লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের পুত্র উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান কৈ মাছ মার্কা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম), মো. ইসাহাক আলী (আনারস), আমিনুল ইসলাম জয় (ঘোড়া) ও মো. হাসেম আলী (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মো. মনোয়ার হোসেন (উড়োজাহাজ), মো. কামরুল ইসলাম (তালা), মো. তৌহিদুল ইসলাম (টিউবয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. পারভীন আক্তার বানু (ফুটবল), মোছা. লাবনী সুলতানা (কলস), মোছা. মাহাফুজা খাতুন (বৈদ্যুতিক পাখা)।

উল্লেখ্য, আগামী ২১ মে ২য় ধাপে লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৪টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা পুরুষ – ১,২৫,৭৯০ জন, মহিলা – ১,১৬,৮৫৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com