1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২০৩ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়ায় শীর্ষ মাদক কারবারি ইকবাল মোল্লাকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের সামাদ মিয়ার বাড়ির পেছনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ইকবাল মোল্লা (২৮) ওই এলাকার মোফাজ্জল মোল্লা’র ছেলে।

ওসি আবুবকর মিয়া’র দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চৌকস আভিযানিক দল এসআই সালাউদ্দিন ও এস আই মনির মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আরও দুইজন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে জানায়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮০ পিস ইয়াবাসহ নগদ ৫১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই মনির বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

ওসি আবুবকর মিয়া আরও বলেন, গ্রেফতারকৃত ইকবাল মোল্লা এবং পলাতক মাদক কারবারিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে এবং অভিনব পন্থায় নিজের বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তীতে পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com