
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার হোসেন ছাতক সদর ইউনিয়নের পুর্ব বাউসা গ্রামের মৃত মফিজ আলীর পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সদস্য। স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের জনৈক এক প্রতিবেশীর সাথে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি। মঙ্গলবার (২১ মে) দুপুরে বিরোধকৃত ভুমিতে একা ধান কাটতে যান আনোয়ার হোসেন। এসময় বিরোধকৃত ভুমি নিজেদের দাবি করে আনোয়ারের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
Leave a Reply