1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ছাতকে উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি,সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  সামছুর রহমান সামছুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন, মিজানুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম, আবু হুরায়রা ছুরত, জয়নাল আবেদীন মহি, হিফজুল বারী শিমুল, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্রমুখ। এ সময় বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, আবু সুফিয়ান, সাবেক মেম্বার আজর আলী, জাহেদুল ইসলাম আহবাব, ফয়জুর রহমান, পীর এনাম আহমদ, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন, আবুল হোসেন, মকবুল হোসেন, তাজুল ইসলাম তালুকদার, জসিম উদ্দিন সালমান, আতাউর রহমান এমরান, আব্দুল মমিন, সৈয়দ মুনসুর আলী, সায়েম আহমদ, মোজাহিদুর রহমান হিরা, আব্দুল আউয়াল, বাকি বিল্লাহ, আশরাফুল হক খেলন, শফি উদ্দিন, আলী আশরাফ তাহিদ, জহির উদ্দিন, জয়নাল আবেদীন রফিক, লিজন তালুকদার, আনোয়ার হোসেন, তারেক আহমদ, ফখরুল আলম, কুতুব উদ্দিন, খলিলুর রহমান, আমিন উদ্দিন, ইকবাল হোসেন, মুহিবুর রহমান, ফয়জুল আহমেদ পাবেল, আনোয়ার হোসেন সাগর, মানিক মিয়া, সাহাব উদ্দিন, কামাল উদ্দিন, কবির আহমদ, বদরুল আলম সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, সেচ্ছা সেবক দল, শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com