1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ 

ছাতক উপজেলা পরিষদ নির্বাচন বুধবার ভোট গ্রহন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৯২ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আজ বুধবার ভোট গ্রহন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন চলবে। উপজেলার ৩ লাখ ১০ হাজার ৪৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কাংখিত প্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৩৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকেই দূরবর্তী কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের সরঞ্জাম সহ পুলিশ-আনসার বাহিনী এবং প্রিজাইডিং, পুলিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। উপজেলা সদরের নিকটবর্তী কেন্দ্রগুলোতে বুধবার সকালে অর্থাৎ ভোট গ্রহনের অন্তত ১ ঘন্টা আগে ভোটের সরঞ্জাম সহ সংশ্লিষ্টদের পাঠানো হবে বলে জানা গেছে। নির্বাচন অবাধ ও সুষ্ট রাখার জন্য নেয়া হয়েছে সব ধরনের আইনী ব্যবস্থা। রাখা হয়েছে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাব ও স্ট্রাইকং ফোর্স। এ ছাড়া রয়েছে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে উপজেলার ১০৩ টি কেন্দ্রের মধ্যে উল্লেখ করার মতো কোন ঝুকিপূর্ণ কেন্দ্র নেই। তবে প্রার্থীরা ব্যক্তিগতভাবে কিছু কেন্দ্রকে ঝুকিপূর্ণ বলে দাবী করেছেন জানা গেছে। এর মধ্যে একজন প্রার্থী নাম উল্লেখ করে ১৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবী করে একটি লিখিত আবেদন দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে। ৬ষ্ট ধাপের এ উপজেলা নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওলাদ আলী রেজা আনারস, রফিকুল ইসলাম কিরন কাপ-পিরিচ, আবু সাদাত লাহিন ঘোড়া, মাহমুদ আলী মোটরসাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আতাউল হক বই, ইজাজুল হক রনি বৈদ্যুতিক বাল্ব, আব্দুল জব্বার খোকন উড়োজাহাজ, আফজাল হোসেন মাইক, শহিদুজ্জামান টিউবওয়েল, আব্দুস সামাদ চশমা, রকিব আহমদ তালা, নজরুল ইসলাম টিয়াপাখি ও আব্দুল্লাহ আল মামুন পালকি প্রতীক নিয়ে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বতর্মান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান, ভোট অবাধ ও সুষ্ট করার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়ের করা হয়েছে ৬ জন পুলিশ সহ পর্যাপ্ত আনসার বাহিনীর সদস্য। এ ছাড়া র‌্যাব, বিজিবি, স্ট্রাকিং ফোর্স এবং ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কেন্দ্রগুলোতে মোবিং করবে। কন্ট্রল রুম থেকে কেন্দ্র ওয়ারী প্রাপ্ত ফলাফল নিয়মিত ঘোষনা করা হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com