1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ 

গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২০২ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছ, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি ছিল। হোসেন মিয়ার ঐ জমির মধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। পূর্ব বিরোধের সূত্র ধরে শনিবার বিকাল বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাই তুমুল ঝগড়া লিপ্ত হলে এক পর্যায়ে রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো দিয়ে ইব্রাহীমের গলায় আঘাত করলে ইব্রাহিম ঘটনাস্থলে পড়ে যায়। এতে ইব্রাহীমের রক্তক্ষরণ শুরু হলে রহুল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একদল পুলিশ প্রেরণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম পিপিএম বলেন, উপজেলার নিয়াগুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com