1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

পটুয়াখালী সরকারি কলেজে রাজনীতি বন্ধসহ ৮ দফা দাবীতে শিক্ষার্থীদের সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী সরকারি কলেজে ছাত্র-শিক্ষকদের রাজনীতি বন্ধ এবং কলেজ সংস্কারসহ ৮ দফা দাবীতে সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (১২ আগষ্ট) দুপুর ১২ টায় পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা কলেজে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করা, দূর্নীতিগ্রস্থ শিক্ষক পরিষদ বাতিল, শিক্ষক জাফর ইকবালের পদত্যাগসহ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহবান জানান। প্রশাসনিক ব্যবস্থা জোড়দারকরণ ও নিরাপত্তা বৃদ্ধি, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বন্ধ করাসহ কলেজ উন্নয়ন ও হল সংস্কারের দাবী জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরো জানান, যতক্ষণ পর্যন্ত তাদের ৮ দফা দাবি মানা না হবে ততোদিন পর্যন্ত এ আন্দোলন চলবে।

এ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী কে. এম সায়েম, মো. আতিকুর রহমান আসিফ, মিরন মাহমুদ, তাজুল ইসলাম তপু, উর্মি, মো. শাহিন, শাহরিয়ার শাকিব, জাকারিয়া প্রমুখ শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com