1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

ছাতকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দায়ের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর-পলিরগাঁও এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আশিকুর রহমানের পদত্যাগের দাবী তুলেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রধান শিক্ষক আশিকুর রহমান দূর্নীতিতে জড়িয়ে পড়েন। লাগামহীন দূর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর দূর্নীতির বিষয়টি ছাত্রদের নজরে আসলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ। এক পর্যায়ে এ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী উঠে জোরালোভাবে। পদত্যাগের দাবীতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করতে শুরু করতে থাকে। আন্দোলনের পর থেকে তিনি প্রধান শিক্ষক আশিকুর রহমান আত্মগোপনে চলে যান। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক এস এম আশিকুর রহমান মাসে ৮-১০ দিন বিদ্যালয়ে উপস্থিত থেকে প্রতি মাসের বেতন-ভাতা ভোগ করছেন। ২০২০ সালে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে। মোটা অংকের টাকার বিনিময়ে ৫ টি পদের বিপরীতে তিনি লোকবল নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের বিষয়টি ম্যানেজিং কমিটির অনেক সদস্যরা ওয়াকিবহাল নন। তিনি বিগত ১৬ বছরে বিদ্যালয় ফান্ডের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত সেশন ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি নেয়া সহ এসএসসি পরীক্ষার্থীদের কাছে থেকে শর্ত সাপেক্ষে জামানত বাবত ১৫ হাজার টাকা করে নিয়ে এসব টাকা তিনি আর ফেরত দেন নি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছেন প্রধান শিক্ষক আশিকুর রহমান। তিনি তাঁর পছন্দের লোককে বার-বার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে। যার ফলে বিদ্যালয়ে দূর্ণীতি চরম আকার ধারণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com