1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

ছাতকে এক স্কুল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতকে এক প্রধান শিক্ষিার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছারিতার অভিযোগে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীকে একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়েছে। রোববার বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক স্বাক্ষরিত এ আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় শিক্ষা কর্মকর্তা ও ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরেও প্রদান করা হয়। আবেদনে বলা হয়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার সরকারী নিয়ম-নীতির তোয়াক্কবা না করে নিজের ইচ্ছামতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ে আসা-যাওয়া সহ সরকারী ছুটি ভোগ করাও তিনি তাঁর ইচ্ছে মতো করে থাকেন। প্রধান শিক্ষিকার উপস্থিতি অনিয়মিত হওয়ার কারনে বিদ্যালয়ের লেখা পড়ার মানও দিনে-দিনে পশ্চাৎ পদ হচ্ছে। একাধিকবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারকে বিদ্যালয়ে অনুপস্থিত পেয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিগন। বেআইনীভাবে বিদ্যালয়ে অনুপস্থিতির কারনে একবার শাস্তি হিসেবে এ প্রধান শিক্ষিকার একদিনের বেতন কর্তন ও একবার তাকে শোকজও করা হয়। বিগত ১৪ বছর ধরে প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকা শাহিনা আক্তার আর্থিক কোন লেনদেনের হিসাব দিতে পারেননি আবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর যোগদানের চৌদ্দ বছরের মধ্যে বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি। স্লিপের টাকা সহ সরকারী বরাদ্দের সাকুল্য অর্থ তিনি আত্মসাৎ করেছেন। স্থানীয় এক আওয়ামীলীগ নেতার স্ত্রী হওয়ার সুবাদে বিগত দিনে অনিয়ম-দুর্নীতি করেও তিনি দাপটের সাথে চলাফেরা করেছেন। বিদ্যালয়ের হিসাব-নিকেশের প্রশ্ন আসলেই তিনি ক্ষীপ্ত হয়ে উঠেন এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগণের সাথে অসৌজন্যমুলক আচরন করেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রধান শিক্ষিকা শাহিনা আক্তারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয় আবেদনে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জয়দেব দেবনাথ জানান, অভিযোগটি ডাক ফাইলে দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com