1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ-গাজীপুর সংবাদ  আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি-গাজীপুর সংবাদ  নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড-গাজীপুর সংবাদ  প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু-গাজীপুর সংবাদ  ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ 

এইচএসসি’র ফলাফলে উপজেলায় ১৯টি জিপিএ-৫ পেয়ে প্রথমস্থানে ছাতক সরকারি কলেজ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাতক সরকারি কলেজ ১৯ টি জিপিএ- ৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে। এদিকে আলিম পরীক্ষায় গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা ৬ টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছাতকের ৮ টি কলেজ থেকে ৩১৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৭৫৮ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৭ ভাগ। মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় ৬টি  মাদ্রাসার ৩৬৮ শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১২ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৪ ভাগ। উপজেলার একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১৩৭ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১১৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৩.৯৪ ভাগ। উপজেলায় এইচএসসিতে  জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। মাদ্রাসায় জিপিএ -৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী এবং কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। ছাতক সরকারি কলেজ থেকে ৭৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৭২ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৯ জন শিক্ষার্থী এ কলেজ থেকে জিপিএ-৫ লাভ করেছে। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৮৭ জন শিক্ষার্থী। কৃতকার্য  হয়েছে ৮৫৫ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। জাউয়া বাজার ডিগ্রি কলেজ থেকে ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৬৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী। জনতা কলেজ মঈনপুর  থেকে ৩৬৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৫৪ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ঝিগলী স্কুল এন্ড কলেজের ১০৯ শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৯৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। বুরাইয়া স্কুল এন্ড কলেজ, সমতা স্কুল এন্ড কলেজ এবং বাংলাবাজার সামারুন নেছা স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করতে পারেনি।

আলিম পরীক্ষায় গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা থেকে ৭৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। বুরাইয়া কামিল মাদ্রাসা থেকে ৮৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ৪ জন শিক্ষার্থী। ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার ৮৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। খরিদিচর আলিম মাদ্রাসা, সিংচাপইড় ইসলামিয়া মাদ্রাসা, পালপুর জালালিয়া মাদ্রাসার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সার্বিক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে বলেন, ফলাফল আরো ভালো হবার কথা ছিলো। কোন কলেজ বা মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com