1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সালাউদ্দীন আলী-গাজীপুর সংবাদ  স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর মেধার জয়, কনস্টেবল (টিআরসি) পদে চট্টগ্রামের নিয়োগ চূড়ান্ত : পুলিশ সুপার মাসুদ-গাজীপুর সংবাদ  Най-надеждните международни казино платформи: Пълно указание за избор на надеждна услуга uncategorized Overzicht van alle Holland Casinos: Jouw Volledige Wegwijzer voor Wettelijk Online Spelen সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, আত্মরক্ষায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি গোলাগুলি-গাজীপুর সংবাদ  ডোপ টেস্টে নির্দোষ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন অপপ্রচারের শিকার হাফিজ-গাজীপুর সংবাদ  দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-গাজীপুর সংবাদ  🌙 ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কলিম উদ্দিন আহমদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক-গাজীপুর সংবাদ 

শিক্ষক-কর্মচারীর টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন চিকন্দন্ডী ইউনিয়নের অন্তর্গত কাটাখালী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মৌলভী মোঃ মকসুদুল করিম ও এক অফিস সহকারি কেশব কান্তি দেব।
এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা গত (১০ শে সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,২০২২ সালে অত্র প্রতিষ্ঠানে গঠিত নিরীক্ষা কমিটির তদন্তে এক বছরে ৬,৫৪,০০০/ টাকার গরমিল নিরীক্ষা কমিটির কাছে ধরা পড়ে। যা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ মকসুদুল করিম ও অফিস সহকারী কেশব কান্তি দেব মিলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন নিরীক্ষা কমিটি।

অভিযোগে নিরীক্ষা কমিটি জানান, অভিযুক্তরা বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজে টাকা উত্তোলনের কথা বললেও টাকা উত্তোলনের কোন প্রকার রশিদ দেখাতে পারেনি।

এ বিষয়ে নিরীক্ষা কমিটির প্রধান, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা টাকা আত্মসাৎ এর কথা স্বীকার করে, টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। এবং টাকা ফেরত না দিয়ে বারংবার তারিখ পরিবর্তন করছেন। তিনি আরো বলেন, আমি অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।

হাটহাজারী উপজেলা একাডেমিক তদন্ত কর্মকর্তা সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর প্রাথমিক সততা পাওয়া গিয়েছে। তদন্ত চলমান রয়েছে, পুরোপুরি সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com