
নাজমুল হক সনি, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে অবস্থিত ঐতিহ্যবাহী আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রায় দুই হাজার পাঁচশত প্রাক্তন শিক্ষার্থী এই আয়োজনে যোগ দিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষকদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের মুহূর্তগুলো ভাগ করে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল আলম অধ্যক্ষ, আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, শামীমা আক্তার সহকারী প্রধান শিক্ষিকা, আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ ।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুস সামাদ প্রাক্তন শিক্ষার্থী (এসএসসি ব্যাচ২০০৩) আল-হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজন সাজানো হয় নানা আকর্ষণীয় কার্যক্রম দিয়ে। প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অতিথি ও শিক্ষকমণ্ডলীকে সম্মাননা প্রদানের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের স্মৃতি স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ঐতিহাসিক কর্মকাণ্ড ও অবদান তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বর্তমান শিক্ষার্থীদের সৃজনশীল প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা, অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দেয়।
দিনব্যাপী এই উৎসবে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা দর্শকদের মনোমুগ্ধকর করে। এ আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে অ্যালামনাই গ্রুপের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। এটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করার একটি নতুন দিগন্ত উন্মোচন করে।
Leave a Reply