1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ  অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ 

৩৬ জুলাই বর্ষপূর্তিতে রাণীশংকৈলে বিএনপির বিজয় র‌্যালি ও আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির বিজয় র‌্যালি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড র‌্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করা হয়। র‌্যালিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত হয়। রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী,

উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাদাৎ হোসেন, মাহামুদুন নবী পান্না ও খলিলুর রহমান খলিল,
যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, উপজেলা নারী দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমন আর বকুল মজুমদার। বক্তারা তাদের বক্তব্যে বলেন,জুলাই অভ্যুত্থানের একবছর পূর্ণ হয়েছে। এদিন ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের অবসান ঘটেছে। আর যেন নতুন ফ্যাসিস্ট তৈরি না হতে পারে সেজন্য বক্তারা সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে জুলাই- আগস্টে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com