1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

কাপাসিয়ায় প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ১৫টি ষাঁড় বাছুর, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাকিল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অলি ভৌমিক, সুরাইয়া আক্তার প্রমুখ। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী উন্নয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com