1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতকে ইয়াবাসহ ৩ জন, সাজাপ্রাপ্ত মামলায় ২ জন ও নিয়মিত মামলায় ২ জনসহ ৭ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জমি বিরোধ নিয়ে ভুক্তভোগীর বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

বিপুল আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরীর সরঞ্জামাদি’সহ ডাকাত প্রধান ফয়সাল আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩১৫ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ থানাধীন রঙ্গীখালি এলাকার দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান পরিচালনা করে মূলহোতা ফয়সাল’সহ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫; বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার।

১৮ আগস্ট সন্ধ্যা থেকে গোপন সংবাদে র‌্যাব-১৫ এর একটি আভিধানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালি এলাকার গহীন পাহাড়ে অবস্থানরত একটি ডাকাত চক্র ধরার জন্য অভিযানে ডাকাত দলের আস্তানায় একটি অস্ত্র তৈরীর কারখানা আবিষ্কার করে। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপরে গুলি বর্ষনের মাধ্যমে এদিক-ওদিক দৌড়ে পলায়নকালে ধাওয়া করে ফয়সাল বাহিনীর মূলহোতা ফয়সালকে আটক করে।

জিজ্ঞাসাবাদে ধৃত ফয়সাল,ডাকাত দল চক্রের অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেয়া তথ্যে টেকনাফের রঙ্গীখালির বিভিন্ন পাহাড়ী এলাকায় অভিযানে বদি,কবির, সৈয়দ হোসেন,দেলোয়ার এবং মিজানুর’কে গ্রেফতার করে।

এলাকায় অভিযানে ডাকাত দলের তৈরীকৃত অস্ত্রের কারখানা হতে ২টি একনলা বড় বন্দুক, ৪টি এলজি,১টি অর্ধনির্মিত এলজি,৭ রাউন্ড শর্টগানের কার্তুজ,১০রাউন্ড রাইফেলের তাজা কার্তুজ,১টি ড্রিল মেশিন,১টি আগুন জ্বালানো মেশিন,২টি লেদ মেশিন,২টি বাটাল,১টি শান দেয়ার রেত, ২টি লোহার পাইপ,২টি প্লাস, ১টি কুপি বাতি এবং ৩টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ৬জন সবাই টেকনাফ থানার কক্সবাজারের
ফয়সাল উদ্দিন প্রকাশ ফয়সাল (৪০),রঙ্গীখালী গ্রামের পিতা-গুরা মিয়া,(২) মোঃ বদি আলম (বদাইয়া)(৩৫),পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামের পিতা-নজির আহম্মদ।
(৩) মোঃ কবির আহাম্মদ (৪৩)*, পিতা-জানে আলম, গ্রাম দক্ষিণ আলীখালী,(৪)মোঃ সৈয়দ হোসেন (৩২)পিতা-বাছা মিয়া,গ্রাম-পশ্চিম সাতঘরিয়াপাড়া,(৫) মোঃ দেলোয়ার হোসন (৩৫)পিতা-মৃত বনি আমিন,গ্রাম-পূর্ব সাতঘরিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার।(৬) মোঃ মিজানুর রহমান (২৬) পিতা-জাহিদ হোসেন, সাং-উলুছামারি কুনারপাড়ার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে চক্রটি টেকনাফের দূর্গম পাহাড়ে অবস্থানে ফয়সাল ডাকাতের সরাসরি নেতৃত্বে ডাকাতি,অপহরণ ও মুক্তিপণ আদায়,ধর্ষণ,মাদক ও অস্ত্র ব্যবসা এবং হত্যা’সহ নানাবিধ অপরাধ কার্যক্রম’সহ দূর্গম পাহাড়ী এলাকা হওয়ার সুবাদে সেখানে গড়ে তুলে অস্ত্র তৈরীর কারখানা।

ডাকাত ফয়সাল বিভিন্ন সময়ে তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভিবিন্ন সন্ত্রাসী চক্রের নিকট অস্ত্র সরবরাহ’সহ নিজেদের তৈরীকৃত আগ্নেয়াস্ত্র দ্বারা তাদের অপরাধ কর্মকান্ড’সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সন্ত্রাসী কার্যক্রম শেষে তারা পুনরায় গহীন পাহাড়ে তৈরীকৃত আস্তানায় আত্মগোপনে চলে যেত।

আটক ডাকাত চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উপরে সশস্ত্র হামলার তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নানাবিধ অপরাধের পাশাপাশি ডাকাত দলটি টেকনাফের বিভিন্ন স্থান হতে অপহরণ করে রঙ্গীখালির গহীন পাহাড়ে অপহৃত ভিকটিমদের নিয়ে তাদের আস্তানায় বন্ধি করে রাখতো এবং ভিকটিমের পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপণ দাবী করত। মুক্তিপণের টাকা আদায় করতে অপহৃত ভিকটিমের উপর চালানো হত পৈশাচিক নির্যাতন, মুক্তিপণের আদায়,চাহিদা মতে মুক্তিপণ না পেয়ে ইতোপূর্বে কয়েকজন ভিকটিমকে হত্যা পর্যন্ত করেছে বলে অপরাধীরা জানায়।

ডাকাত ফয়সাল একজন কুখ্যাত অস্ত্রাধারী ডাকাত দলের মূলহোতা। সে ফয়সাল প্রধান বাহিনীর নেতৃত্বে রয়েছে টেকনাফের রঙ্গীখালি এলাকার দুর্গম পাহাড় গড়ে উঠে আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা ও ডাকাত দলের আস্তানা।দলের সহযোগীদের নিয়ে সেখান থেকে টেকনাফ,উখিয়া ইত্যাদি এলাকায় বিভিন্ন সময়ে খুন,অপহরণ ও মুক্তিপণ আদায়, ধর্ষণ, ডাকাতি ও দুস্যতা, চাঁদাবাজি,অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে হত্যা,ধর্ষণ ও অন্যান্য অপরাধে টেকনাফ থানায় ৩টির অধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মোঃ বদি আলম ওরফে বদাইয়া এর বিরুদ্ধে হত্যা,মাদক, অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে টেকনাফ থানায় ১৪টি, মোঃ কবির আহাম্মদ এর বিরুদ্ধে ২টি,মোঃ সৈয়দ হোসেনের বিরুদ্ধে ৩টি, মোঃ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৩টি এবং মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।তথ্য নিশ্চিত করেছেন,মোঃ আবু সালাম চৌধুরী
অতিঃ পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com