1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

বড়লেখায় ডিমাই সমাজ কল্যাণ ঔক্য পরিষদের আয়োজনে প্রবাসীদের সংর্বধনা প্রদান-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৭২ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬নং বড়লেখা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড নিয়ে ডিমাই এলাকার যবুক ও তরুণদের নিয়ে গঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে মানব সেবায় বিশেষ অবদানের জন্য প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ( ১৯আগষ্ট) রাত ৮:ঘটিকায় বড়লেখা উপজেলার পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এর সভাপতি জিয়াউল হক শিপারের সভাপতিত্বে ও ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের ইউপি সদস্য ফখরুল আলম,ইউপি সদস্য আবজল হোসেন আউয়াল, সংগঠনের সাবেক সহ সভাপতি ফয়জুর রহমান, হাফিজ লোকমান আহমদ, হারুন আহমদ, আব্দুল জব্বার, আব্দুল মজিদ, নাসির ইমরান,শিপার আহমদ বাদল,নরুল ইসলাম, আল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর শুক্কুর,মুজিবুর রহমান লাল, আব্দুল কাইয়ুম, এমরান হোসেন সাজু,রিয়াজ উদ্দিন, গিয়াস উদ্দিন, সাহেদ আহমদ, মুহিবুর রহমান মান্না,শিপলু হোসেন,কামরুল ইসলাম, জুবের আহমদ, হোসাইন আহমদ প্রমুখ।

এ-সময় উপস্থিত বক্তাগন বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদের মানবিক কাজ গুলোর প্রশংসা করে বলেন। প্রবাসীরা নিজের ঘামের পরিশ্রমের টাকা নিজের পরিবারের চাহিদা না মিটিয়ে সমাজের অসহায় পরিবারের জন্য খরচ করেন আমরা তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বৃহত্তর ডিমাই সমাজ কল্যাণ ঐক্য পরিষদ মহামারী করোনাকালীন সময়ে এলাকার মানুষ কে সহযোগীতা করেছে, ডিমাই এলাকার মসজিদ ঈদগাহ সহ অসুস্থ রোগীর চিকিৎসা, অসহায় পরিবারের বিবাহের জন্য নগদ অর্থ সহয়তা করে যাচ্ছে,।দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য কাজ করে যাচ্ছে।তাদের এই কার্যক্রমগুলো আগামীতে অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com