1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ  বড়লেখায় নিসচা’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্য অবরুদ্ধ অতঃপর পুলিশে-গাজীপুর সংবাদ  রামরাম দিঘিকে সবুজে সাজানোর উদ্যোগ,প্রথম ধাপে রোপণ করা হলো ২০০ কৃষ্ণচূড়া-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান-গাজীপুর সংবাদ  ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম-গাজীপুর সংবাদ 

চারদফা দাবীতে পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন,পরীক্ষা বন্ধ,অভিভাবকরা উদ্বিগ্ন-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। ফলে

২৪শে নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা হতাশায় ও অভিভাবকরা উদ্বিগ্ন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা পরীক্ষার কোন ব্যবস্থা না করে তাদের শিক্ষক মিলনায়তনে বসে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা মাঠে অপেক্ষা করে হৈ হুল্লুর করে চলে যায়। পরীক্ষা হচ্ছে না শুনে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা নেয়ার অনুরোধ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান এ আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু দাবী না মানায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতি পালন করতে। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরীক্ষা বন্ধ রাখার কারনে শিক্ষার্থীরা হতাশ এবং অভিভাবকরা উদ্বিগ্ন।


আন্দোলনরত মাধ্যমিকের শিক্ষকরা অভিযোগ করে বলেন অনেক কম গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক পদটির গ্রেড পরিবর্তনে কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন সরকারি মাধ্যমিক শিক্ষরা। একাধিক শিক্ষক বলেন ৩০- ৩৪ বছর চাকুরী করেও আমাদের কোন পদোন্নতি হয় না, এর চেয়ে দুঃখ আর কস্ট কি আছে।

সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ তিন কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের পূর্বের মতো সহকারি শিক্ষকদের তিন বা দুইটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেড প্রকাশের দাবী বলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ইউনিটের শিক্ষক নেতৃবৃন্দ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com