
সেলিম মাহবুবঃ
ছাতকের চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামে প্রবাসী নবী হুসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ টি ঘর ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত অনুমান ১০ ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
খবর নিয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে ভিন্ন- ভিন্ন মত পাওয়া গেছে। রান্নাঘরের শুকনা খড় ও লাকড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে এমন ধারণা অনেকের।আবার কেউ-কেউ বলেছেন বিদ্যতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে আশ-পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ক্ষয় ক্ষতি হয়েছে ৫ লক্ষাধিক টাকার।
রাতে ছাতক থানার এসআই মোঃ রুমেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply