1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ভোরের হাটে বিক্রি হয় শ্রম,বেঁচে থাকার লড়াই-রাণীশংকৈলে প্রতিদিন কাজের আশায় শত শত মানুষের অপেক্ষা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন-গাজীপুর সংবাদ  শান্তিগঞ্জের আক্তাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো একজনের-গাজীপুর সংবাদ  জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২-গাজীপুর সংবাদ  সাংবাদিক আশিকসহ তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী  হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি  সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট-গাজীপুর সংবাদ  Τα καλύτερα Κορυφαία Online Casinos στην Ελλάδα Migliori Portali Puntate: Vademecum Dettagliata alla Selezione della Soluzione Ottimale

ভালো লাগা থেকে পেশাদার যাত্রা, তাজ নাহার পাখির গল্প-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ টাইম ভিউ

বিনোদন প্রতিবেদক:

তাজ নাহার পাখি নতুন প্রজন্মের একজন উদীয়মান ব্র্যান্ড প্রমোটার ও পারফর্মার। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফ্যাশন ও ব্র্যান্ড প্রমোশনের জগতে তাঁর পথচলা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ধারাবাহিক কাজ, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং পেশাদার মনোভাবের কারণে তিনি দর্শক ও ব্র্যান্ড সংশ্লিষ্টদের নজর কাড়তে সক্ষম হন।

ড্রেসের লাইভ গাউন, শাড়ি ও থ্রি-পিসের লাইভ প্রমোশনে তাজ নাহার পাখির উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। ভালো লাগা থেকে এই মাধ্যমে আসলেও ধীরে ধীরে তা তাঁর নিয়মিত কাজের ক্ষেত্র হয়ে ওঠে। এই যাত্রায় পরিবারের পূর্ণ সমর্থন ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে তাঁর মা ও বড় বোনের সহযোগিতা ও অনুপ্রেরণাই তাঁকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

গত দুই বছরে তাজ নাহার পাখি ৪০টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ইউনিক কালেকশন বিডি, নারী কাব্য, সিফন এবং গ্লামার ইনসাইড। প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রে তিনি নিজস্ব উপস্থাপনা ও সাবলীলতা দিয়ে পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেন, যা ক্রেতা ও দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজ নাহার পাখি বলেন, আগামী এক বছরের মধ্যে নিজেকে একজন বড় আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান তিনি। তাঁর লক্ষ্য, দেশের প্রতিটি মানুষ যেন তাঁকে চেনে ও জানে। এমন একটি অবস্থান তৈরি করতে চান, যাতে তাঁর কাজ ও অর্জন নিয়ে মানুষ গর্ব অনুভব করে।

পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তাজ নাহার পাখি বর্তমানে University of Scholars-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

অল্প সময়ের যাত্রায় স্পষ্ট লক্ষ্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন তাজ নাহার পাখি। ভবিষ্যতে ফ্যাশন প্রমোশন, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে তাঁকে আরও বড় পরিসরে দেখা যাবে—এমন প্রত্যাশাই করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com