1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ  যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ১৩ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে-গাজীপুর সংবাদ  তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল-গাজীপুর সংবাদ  খামেনির স্ত্রী’ মহীয়সী সংযমী বহুগুণাবলি, দৃঢ় উচ্চ মনোবল জীবনের স্মৃতি-গাজীপুর সংবাদ  জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারে অনুদানের চেক হস্তান্তর-গাজীপুর সংবাদ

তাহিরপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সালমা নজির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩১৮ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নজির হোসেন এর সহধর্মিণী সালমা নজির ।

আজ শনিবার সকালে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সালমা নজির স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে ভোট চান। এ সময় সাধারণ মানুষের হাতে ধানের শীষ প্রতীক সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।
গণসংযোগকালে সালমা নজির বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সবচেয়ে জরুরি বিষয়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষই এখন সেই অধিকার ফিরিয়ে আনার প্রতীক।”
তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব রাজনীতিক ব্যাক্তিত্ব । এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন সালমা নজির।
সালমা নজির বলেন, “সুনামগঞ্জ–১ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা এমন একজন প্রতিনিধিকে সংসদে পাঠাতে চায়, যিনি জনগণের কথা বলবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।” এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এবং সকলের উদ্দেশ্যে বলেন আমরা দলীয় নমিনেশন এর জন্য প্রতিযোগিতা করেছি। দল কামরুজ্জামান কামরুল কে ধানের শীষ দিয়ে নির্বাচন করতে পাটিয়েছে। অতএব আমরা সকল দ্বিধা দন্দ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে একসাথে কাজ করবো।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে পথচারী ও সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর বিষয়ে খোঁজখবর নেন এবং লিফলেট সংগ্রহ করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।তারা বিশ্বাস করেন বিশাল ভোটের ব্যাবধানে ধানের শীষের বিজয় হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com